দেশবরেণ্য ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলীতে জাতীয় ক্বেরাত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলার দাড়াইল জিয়া অরফানেজ ট্রাস্ট ময়দানে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমী। প্রাথমিক বাছাই থেকে ইয়েস কার্ড প্রাপ্ত ৪৩ জনকে নিয়ে সকাল থেকে প্রতিযোগিতা শেষে ১৯ জন এবং পরবর্তীতে সেখান থেকে সেরা পাঁচ নির্ধারণ করা হয়। এতে প্রধান বিচারক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী আহমাদ বিন ইউসুফ আল-আযহারী। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন জামিল মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আতাউল্লাহ নিজামী, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা থেকে অংশগ্রহণকারী প্রতিযোগি বাশার প্রথম হয়েছেন। প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪০ হাজার টাকা , তৃতীয় পুরস্কার ৩০ হাজার টাকা, এভাবে পর্যায়ক্রমে ১৯ জনকে পুরস্কার দেয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি প্রতিযোগিতার প্রাথমিক বাছাইয়ে দেশের বিভিন্ন মাদ্রাসার ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠান শেষে গাবতলী পৌর বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র সাইফুল ইসলামের গাবতলী পৌর বিএনপির সভাপতি কায়দোজ্জোহা টিপু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু , আতোয়ার রহমান, মতিউর রহমান, আফছার আলী মিজু, ইস্কেন্দার আলী ময়না, শাহ আব্দুল গফুর, আবু হাসনাত শাহীন, সাহিদুল ইসলাম, খোরশেদ আলম জুয়েল, তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, কনক, বুলবুল, যুবনেতা আনোয়ার, সাব্বির, তাজুল, দৌলত, ছাত্রনেতা গনি, ওহাব, প্রমুখ। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা এবং খালেদা জিয়া তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
উত্তরকোণ
কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় জাতীয় ক্বেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

