উত্তরকোণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও ইফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও ইফতার

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বগুড়া পৌরসভার ১৯নং ওয়ার্ডের রাজাপুর মাদানিয়া মাদ্রাসার জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের আয়োজনে এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল। এতে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহেদ মুরাদ, বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মাহিদুল ইসলাম গফুর, ফজলুল হক উজ্জল, জেলা কৃষকদলের সাবেক সভাপতি ফার্মার রফিকুল ইসলাম, সৈয়দ আব্দুল গফুর দারা, হাসানুজ্জামান পলাশ, প্রিন্স, ১৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সহিদুল ইসলাম, ১৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সভাপতি সোহেল রানা, ১৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সেলিম রানা, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শিমুল ইসলাম জকি, জেলা ছাত্রনেতা মহিদুল বারী মুন্না, অভি, আরিফিন, ইব্রাহীম, আতিকুল হোসেন বিপুল প্রমুখ।

শেয়ার: