বগুড়ায় মাদ্রাসা শিক্ষর্থীদের মাঝে জেলা যুবদলের ইফতার বিতরণ। মাসব্যাপি বগুড়া জেলা যুবদলের ইফতার বিতরণের ধারাবাহিকতায় রবিবার বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সহ-সভাপতি সবুজ দেওয়ান, তাজমিনুল ইসলাম বিচিত্রা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, প্রচার সম্পাদক রাশেদ ইসলাম, জেলা যুবদলের কৃষি সম্পাদক শফিউল আলম হেলাল, ফাপড় ইউনিয়ন যুবদলের আহবায়ক হারুনুর রশিদ, যুবনেতা ফেরদৌস, মানিক, নাহিদ। ইফতার বিতরণ পূর্বে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, বগুড়ার মানুষ দীর্ঘ ১৬বছর উন্নয়ন বঞ্চিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বগুড়ার উন্নয়ন হয়েছে। আগামীতে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলে আরোও বগুড়ার উন্নয়ন শুরু হবে।
উত্তরকোণ
বগুড়ায় জেলা যুবদলের ইফতার বিতরণ

