উত্তরকোণ

দীর্ঘ ১৬ বছর পর লাহিড়ীপাড়া ইউনিয়নে জামায়াতের উন্মুক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত

দীর্ঘ ১৬ বছর পর লাহিড়ীপাড়া ইউনিয়নে জামায়াতের উন্মুক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত

দীর্ঘ ১৬ বছর পর লাহিড়ীপাড়া ইউনিয়নের রায়মাঝিড়া প্রাইমারি খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উন্মুক্ত ইফতার অনুষ্ঠিত হয়। লাহিড়ীপাড়া ইউনিয়ন জামায়াতের সহঃ সেক্রেটারী প্রভাষক হেলাল উদ্দিনের সঞ্চালনায় ও লাহিড়ীপাড়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অদ্যই বাদ আছর মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে কুরআন ও হাদীস থেকে মূল্যবান বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর ও বগুড়া সদর ০৬ আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আবিদুর রহমান সোহেল।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার মানবসম্পদ বিষয়ক সম্পাদক সেলিম রেজা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, বগুড়া শহর জামায়াতের প্রচার মিডিয়া ও আইসিটি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিম শাখার সাধারন-সম্পাদক হাফেজ আল-ইমরান, অফিস-সম্পাদক আবু হানিফা,লাহিড়ীপাড়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আবু ইমরান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লাহিড়ীপাড়া ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি আবু তালহা সেলিম, পীরগাছা সাংগঠনিক থানা শাখার সভাপতি নাহিদ ইসলাম, সেক্রেটারি আলি হাসান,লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লাহিড়ীপাড়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের আমির মোজাফফর হোসেন, সেক্রেটারি মতিয়ার রহমান, লাহিড়ীপাড়া ইউনিয়ন জামায়াত নেতা নুরুন্নবী, আব্দুস সালাম, নুরুল ইসলাম। দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

শেয়ার: