বগুড়ার কাহালুতে ধর্ষণের শিকার দুই শিশুর চিকিৎসার খোঁজ খবর ও আর্থিক সহায়তা দিয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। রবিবার ১৬মার্চ বেলা সাড়ে ১২টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশুর খোজ খবর নেন ও পরিবারকে অর্থিক সহায়তা প্রদান করেন। এসময় বিএনপি নেতা সাবেক এমপি মোশারফ হোসেন বলেন, কাহালুর পাইকার ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে দুই শিশুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করছি। পাইকার ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিঠুর সহযোগী নুর ইসলাম ধর্ষণের ঘটনায় জড়িত। ছোট শিশুদের দিকে যারা লালসার দৃষ্টিতে তাকায় তারা মানুষ নয় পশু। এরা দেশের ও জাতির শত্রু। এখন ধর্ষণকারীদের বিরুদ্ধে সারা বাংলাদেশ উত্তাল, এসব অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে। এতে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেয়র আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন আজাদ, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া।
উত্তরকোণ
বগুড়ার কাহালুতে ধর্ষণের শিকার দুই শিশুর চিকিৎসার খোজ ও অর্থিক সহায়তা দিলেন সাবেক এমপি মোশারফ

