গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে স্থানীয় হাইস্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিলু ও সহ-সাংগঠনিক সম্পাদক মোরশেদ আল আমিন লেমনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হাসান মমিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, যুবদল নেতা আব্দুল হালিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী আকবর একাব, যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুর মোর্শেদ, ফিরোজ মন্ডল, সহ সাংগঠনিক সম্পাদক মিনাজুল ইসলাম, আবু তাহের খন্দকার, প্রচার সম্পাদক এমআর ইসলাম রিপন, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর হারুনার রশিদ হারুন, বিএনপি নেতা নূহ আলম সরদার, আব্দুল কুদ্দুস, শহিদুল ইসলাম মুন্নু, আবু আছাদ, সিরাজুল ইসলাম, আতাউর রহমান, রফিকুল ইসলাম, আব্দুস সবুর সবুজ, শহিদুল ইসলাম পাইলট, আগানিহাল বিন জলিল তপন, রাজা মন্ডল, আব্দুস সোবাহান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান, মশিউর রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, যুবদল নেতা ইব্রাহিম খলিলুল্লাহ, রতন মন্ডল, আব্দুর রহমান সুলতান, আবু মুসা বাবুল, আলপনা কবির বাবু, ছাত্রদল নেতা রিয়াদ আহমেদ সেতু, আব্দুল মান্নান, মাহমুদুল ইসলাম রকি, আরাফাত হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা হারুনুর রশিদ হারুন, নয়ন মিয়া, মৎস্যজীবী দলনেতা শাহজাহান আলী, শ্রমিকদল নেতা আলমগীর হোসেন ও মানিক মিয়া, উপজেলা তাঁতি দলের সভাপতি রাশেদুল ইসলাম রাঙ্গা সহ বিএনপি ও অঙ্গ দলের নেতৃবৃন্দ। ইফতার পূর্বে দেশ- জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উত্তরকোণ
গাবতলীর কাগইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

