বগুড়া লেখক চক্র এবং বগুড়া লেখক চক্র পাঠাগারের আয়োজনে ‘মনন নির্মাণে বইয়ের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া সিআইডি’র পুলিশ সুপার মোঃ মোতাহার হোসেন এবং মুখ্য আলোচক ছিলেন সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ লোক গবেষক ড. বেলাল হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক প্রফেসার খৈয়াম কাদের এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। বাচিকশিল্পী অলোক পালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বগুড়া পিটিআই এর সুপারিনটেনডেন্ট মোঃ মুজাহিদুল ইসলাম, নেকটারের সাবেক পরিচালক মাহমুদুর রহমান, সহকারী পুলিশ সুপার কবি নাসির সিরাজী, পৌর নির্বাহী কর্মকর্তা শাজাহান রিপন, সংগঠনের উপদেষ্টা আতিকুর রহমান মিঠু । এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার, সহ-সভাপতি কবি ওয়ায়েজ রেজা, সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল, সাবেক সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম, সহ সাধারণ সম্পাদক এম রহমান সাগর, গণ সংযোগ সম্পাদক এস এম আনিছ রহমান, কবি বিশ্বজিৎ দাশ, কবি আমিনুল ইসলাম রনজু, কবি শাকিবুল শাকিল প্রমুখ। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

