উত্তরকোণ

বগুড়ায় শিশুদের ঈদ উপহার দিলেন একতা যুব সংঘ ক্লাব

বগুড়ায় শিশুদের ঈদ উপহার দিলেন একতা যুব সংঘ ক্লাব

বগুড়ায় দুঃস্থ অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে একতা যুব সংঘ ক্লাব। ১৩মার্চ বৃহস্পতিবার বিকাল ৪টায় পৌরসভার ৯নং ওয়ার্ডের খান্দার মৌচাক কমিউনিটি সেন্টারে এই আয়োজনে করে একতা যুব সংঘ ক্লাব। অনুষ্ঠানে প্রায় ১৫০জন ছোট্ট সোনামনিদের ঈদ উপহার কাপড় বিতরণ করেন বগুড়া চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সাইরুল ইসলাম। এতে উস্থিত ছিলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু, বগুড়া শহর যুবদলের সাবেক সভাপতি এম.এ রসিদ, বগুড়া শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো: রাশেদুজ্জামান পিয়াস, বগুড়া জেলা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক আহমেদুল কবীর পলাশ, অবসরপ্রাপ্ত ব্যাংকার আলহাজ্ব নুরুল ইসলাম তোতা, একতা যুব সংঘ ক্লাবের সভাপতি সোহানুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ লেমন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ আনন্দে দুঃস্থ অসহায় শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিশেষ করে পথ শিশুদের সাহায্যে আমাদের এগিয়ে আসতে হবে। তাদের সাথে আনন্দ ভাগাভাগি করাই প্রৃকত ঈদ।ধনী-গরীব, ছোট-বড় সকল শ্রেণীর মানুষ এক কাতারে মিলিত হয়ে ঈদ উদযাপন করাই ইসলামের আদর্শ। দরিদ্রদের জন্য সবার মধ্যে সহমর্মিতা জাগিয়ে তুলতে হবে।

শেয়ার: