উত্তরকোণ

অস্ট্রেলিয়া সিডনি শহরের ছোট বোনের কবর জিয়ারত করেন সাবেক এমপি লালু

অস্ট্রেলিয়া সিডনি শহরের ছোট বোনের কবর জিয়ারত করেন সাবেক এমপি লালু

১৩ই মার্চ বৃহস্পতিবার বাংলাদেশে ফেরার পূর্বে অস্ট্রেলিয়া সিডনি শহরের কেম্পস ক্রিক মেমোরিয়াল পার্কে (ছোট বোন) মরহুমা জান্নাতুল ফেরদৌস ফেন্সির তার রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারতে দোয়া মোনাজাত করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু ও তার সহধর্মিনী গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার, (বেয়াই) ড. কবির হোসেন।
উল্লেখ্য  সিডনি থেকে বাংলাদেশে ফেরার পূর্ব মুহুর্তে (ছোট বোন) মরহুমা জান্নাতুল ফেরদৌস ফেন্সির কবরস্থানে দোয়া এবং কোরআন তেলাওয়াত ও পরিষ্কার পরিচ্ছন্নতা করেন এবং নিজ হাতে পানি দেন (রড় ভাই) সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

শেয়ার: