1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৯২ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম: কুড়িগ্রামে আগামী শনিবার (১৫ মার্চ) ইপিআই কেন্দ্রসমূহে জাতীয় ভিটামিন ’এ’ ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সিভিল সার্জন সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। এসময় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ন.ম. গোলাম মোহাইমেন, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, এখন টিভির কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, এ বছর কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৮৭৩টি কেন্দ্রে মোট ৩লক্ষ ৩৪হাজার ৫০জন শিশুকে ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে এক বছরের নীচে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৭হাজার ৮৬৬জন শিশুকে খাওয়ানো হবে নীল ক্যাপসুল এবং এক বছরের উপরে যাদের বয়স ১২ মাস থেকে ৫৯ মাস এমন ২ লক্ষ ৯৬হাজার ১৮৪জনকে খাওয়ানো হবে লাল ক্যাপসুল। এজন্য সুপারভাইজারসহ ৩ হাজার ৯৮৩জন কর্মী কাজ করবেন। তিনি আরও বলেন, শিশু জন্মের ১ ঘন্টার মধ্যে শালদুধ খাওয়ানোসহ শিশুকে প্রথম ৬ মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো বিষয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী পরিমাণমত সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে। এছাড়া কোনো শিশু যাতে এই ক্যাম্পেইন থেকে বাদ না পরে সে লক্ষ্যে মসজিদগুলোতে প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies