উত্তরকোণ

বগুড়ায় আছিয়াসহ সারাদেশে ধর্ষনের প্রতিবাদে মহিলাদলের মানববন্ধন

বগুড়ায় আছিয়াসহ সারাদেশে ধর্ষনের প্রতিবাদে মহিলাদলের মানববন্ধন

মাগুরায় আট বছরের শিশু আছিয়া সহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের শাস্তি ও ফাঁসির দাবিতে বগুড়া জেলা মহিলা দলের উদ্যোগে জিড়ো পয়েন্ট সাতমাথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে মানববন্ধ ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা দলের সহসভাপতি শামীম আকতার পলিন, শেফালী হক, সাহিনুর বেগম সানু, কহিনুর আকতার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সায়লা ইসলাম মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি, দপ্তর সম্পাদক এ্যাড সোহেলী মাহমুদ, সহসাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, সদর মহিলা দলের সভাপতি হাজেরা বেগম, শহরের সাধারণ সম্পাদক রন্জনা বেগম, সাংগঠনিক সম্পাদক চাঁদ সুলতানা শিরি, জেলা মহিলা দলের নারী অধিকার বিষয়ক সম্পাদক কামরুন নাহার, শেরপুরের সভাপতি নাসরিন আকতার পুটি, নন্দিগ্রামের সভাপতি সাথি, গাবতলী পৌর সভাপতি সুরভী সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম সাজাহাপুরের সাধারন সম্পাদক সুমি মনিরা নিপা রোকেয়া জোসনা নিগার পুতুল বাবলী মনা বিলকিস মেরি রুলি বিউটি সহ নেতৃবৃন্দ।

শেয়ার: