সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় উপজেলা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ১৩ জন দরিদ্র মানুষের মাঝে আনুষ্ঠানিক ভাবে সরকারি জাকাত ফান্ডের আশি হাজার চারশ’ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদেও সেমিনার হলরুমে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক উপস্থিত থেকে নগদ টাকা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার নুর মোহাম্মদ ইব্রাহিম খলিল,মডেল কেয়ার টেকার মোঃ জিল্লুর রহমান,সাধারণ কেয়ার টেকার মোঃ আনিছুর রহমান,সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন মজনু ও বর্তমান সাধারণ সম্পাদক মোঃ লতিফুল ইসলাম প্রমুখ।
উত্তরকোণ
সোনাতলায় ইসলামী ফাউন্ডের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে জাকাত ফান্ডের টাকা বিতরণ

