গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার বগুড়া গাবতলীর দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা উত্তরপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক আতাউর রহমানের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি লালুর কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক চাকুরীজিবী আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমা, বিএনপি নেতা আব্দুল হান্নান, আব্দুল ওহাব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, বালিয়াদীঘি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, দুর্গাহাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক মিল্টন, বালিয়াদিঘী ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক নোমান বাবু, দুর্গাহাটা ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব তৌহিদ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিরব হোসেন সহ বিএনপির-অঙ্গদল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় মুসল্লীগণ। ইফতার মাহফিল পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

