গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার গাবতলী সাব-রেজিস্ট্রী অফিসের দলিল লেখক সমিতির নির্বাচনে নব-নির্বাচিত নেতৃবৃন্দদের আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। সোমবার সকালে দলিল লেখক সমিতির কার্যালয়ে শপথবাক্য পাঠ করান উপজেলা সাব-রেজিস্ট্রার কাইয়ুম মজুমদার। শপথগ্রহণ করেন সমিতির নব-নির্বাচিত সভাপতি নূরুন্নবী প্রাং, সহ-সভাপতি আব্দুস সবুর শামিম, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ সরকার, সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক তহসীন আলী ফটু, কোষাধ্যক্ষ রুবেল আলম, সদস্য মতিউর রহমান, ইয়াসিন আলী, এম.এ বারেক লিটন, নূর-আলম শিপন এবং মামুনুর রশিদ। উল্লেখ্য, গাবতলী দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয় ২৭শে ফেব্রুয়ারী। নির্বাচনের দায়িত্ব পালন করেন সাব- রেজিস্ট্রার কাইয়ুম মজুমদার। উক্ত নির্বাচন পর্যবেক্ষণ করেন দলিল লেখক সমিতির জেলা ও সদরের নেতৃবৃন্দ এবং থানার ওসি আশিক ইকবাল।
উত্তরকোণ
গাবতলীতে দলিল লেখক সমিতির নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ

