শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ইনস্টিটিউট অফ ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি)- এর সহযোগিতায় স্বপ্নপূরণ স্কুল শিক্ষিকাদের ৬মাস ব্যাপি ক্যাম্পেইন বিষয়ক সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা স্বপ্নপূরণ স্কুলে এ সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান। স্বপ্নপূরণ স্কুলে পরিচালক মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোমিনুল ইসলাম,উপজেলা আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান,উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক,নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী,শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম সজিব,মোশাররফ হোসেন সহ শিক্ষিকা,শিক্ষার্থী,অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৪ (SDG-4) কে সামনে রেখে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ও স্থায়ী পরিবর্তনের লক্ষ্যে আইআইডির ক্ষুদ্র অনুদান (IID Microgrant) উদ্যোগের সহযোগিতায় স্বপ্নপূরণ স্কুলে ৬ মাস ব্যাপী কর্মসূচীর পরিকল্পনা গ্রহণ করা হয়। তারই অংশ হিসেবে স্বপ্নপূরণ স্কুলের ২২জন শিক্ষিকাদের প্রশিক্ষণ, পর্যালোচনা ও সমাপনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। ক্যাম্পেইনে জেন্ডার-সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিকরণ, চাইল্ড সেইফ গার্ডিং ও আধুনিক শিক্ষণ পদ্ধতি উপর গুরুত্ব দেওয়া হয়। ক্যাম্পেইনে পাঠদানে টেকসই দক্ষতা বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে শিশুদের ভীতহীন ও আনন্দদায়ক শিখন পরিবেশ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষিকারা। উল্লেখ্য- স্বপ্নপূরণ স্কুল বগুড়া জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ১৮টি শাখা স্কুল মাধ্যমে প্রায় ১২’শ সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। এর আগে উপজেলা সোহাগীপাড়া স্বপ্নপূরণ শাখা স্কুল পরিদর্শন আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান।পরিদর্শন সময় শিক্ষার্থীদের পাঠ যাচাই শেষে উপদেশ মূলক আলোচনা করেন।
উত্তরকোণ
স্বপ্নপূরণ স্কুলে শিক্ষিকাদের ক্যাম্পেইন বিষয়ক সমাপনী

