বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত মাহে রমজান মাসব্যাপি ইফতার সামগ্রী বিতরণ করেছে বগুড়া জেলা যুবদল। ৯ মার্চ রবিবার বিকেলে শহরের মাটিডালী মোড় বাসস্ট্যান্ড এলাকায় পথচারী, যানবাহনের যাত্রী, কমজীবী দিনমজুর মাঝে ইফতার বিতরণ করেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র, জেলা যুবদলের সহ-সভাপতি এ্যাড. এনামুল হক পান্না, সবুজ দেওয়ান, তাজমিনুল ইসলাম বিচিত্র, সিনিঃ যুগ্ন-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, যুগ্ন-সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, বাবুল প্রধান, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, রেদওয়ানুল হক হৃদয়, সাব্বির, সনি, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান প্রমুখ।


