সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে পৌর বিএনপি’র ৪নং ওয়ার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় পৌর বিএনপির ৪নং ওয়ার্ডে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা,সাংগঠনিক সম্পাদক সোহেল রানা,তাহেরুল ইসলাম পাঞ্জাব, যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পলাশ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাফফর রহমান,৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহ ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা মামুন। ইফতার আগ মুহূর্তে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বিএনপির সকল নেতাকর্মীদের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
উত্তরকোণ
সারিয়াকান্দিতে বিএনপি’র পৌর ৪নং ওয়ার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

