আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব বগুড়ার উদ্যোগে মহিলাদের মাঝে রোজা ও ঈদ সামগ্রী বিতরণ। ৮ মার্চ শনিবার সকালে বগুড়ার জলেশ্বরীতলা গাজী রিয়াল এস্টেট সংগঠনের কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অফ বগুড়ার উদ্যোগে দুস্থ মহিলাদের মাঝে রোজা ও ঈদ সামগ্রী বিতরণ করেন ইনার হুইল ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট সামসুল নাহার সিমু ও ক্লাবের সেক্রেটারি ইয়াসমিন হাসান। রোজা ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব বগুড়া সহ-সভাপতি মনোয়ারা খাতুন সোহানা, ইসরাত জাহান মিতু, ট্রেজারার মনোয়ারা খানম, ইমিডিয়াট পার্স প্রেসিডেন্ট নাসরিন সুলতানা, আইএসও তানজিনা সেলিম জেনি, এডিটর নুরদিয়া জাহান লিটা, ক্লাব করসপন্ডেন্ট শামীমা আক্তার পাপিয়া। আরো উপস্থিত ছিলেন শম্পা ইসলাম, মাহমুদা হাকিম, ওয়াহিদা রহমান রিপা, সৈয়দা মনিরা বেগম, নাজরিন শোকরানা। ঈদ সামগ্রী বিতরণ শেষে ক্লাব কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ক্লাবের চার্টার প্রেসিডেন্ট প্রফেসার ফজিলাতুন নেছা কে সংবর্ধনা প্রদান করা হয়।


