বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের অংশ হিসেবে এতিমদের সাথে নিয়ে বগুড়া জেলা যুবদলের দোয়া ও ইফতার। ৭ মার্চ শুক্রবার বগুড়ার শেরপুর উপজেলার আল কুরআন একাডেমিতে এতিমদের সাথে নিয়ে বগুড়া জেলা যুবদলের দোয়া ও ইফতার মাহফিল। দোয়া ও ইফতার মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা। এ সময় ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে শহীদ ব্যক্তিদের রুহেন মাগফেরাত ও আন্দোলনে আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক আবু হাসান, আর ডি এর যুগ্ম পরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক পিএইচডি, অত্র এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সহ সভাপতি, এনামুল হক পান্না, তাজ মিলুর রহমান বিচিত্র, সবুজ দেওয়ান, যুগ্ন সম্পাদক ইমরান হোসেন, রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ সাংগঠনিক মহরম রহমান টফিন, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, রাশেদ রহমান, রেদওয়ানুল হক হৃদয় সহ জেলা ও শেরপুর উপজেলার বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।
উত্তরকোণ
এতিমদের সাথে নিয়ে বগুড়া জেলা যুবদলের দোয়া ও ইফতার

