বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে শুভেচ্ছা জানান বগুড়া জেলা যুবদল। বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, তাজমিলুর রহমান বিচিত্র, আলী রেজা রুনু,বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহারিয়ার গোর্কি, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহাদত সোহাগ, ইমরান হোসেন, জুম্মান, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবিসহ জেলা যুবদলের নেতৃবৃন্দ।
উত্তরকোণ
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে বাদশাকে শুভেচ্ছা জানান জেলা যুবদল

