পবিত্র রমজানে অসহায় মহিলা-পুরুষ ও এতিম শিশুদের জন্য শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল বগুড়ার মাসব্যাপি ইফতার। ৭মার্চ শুক্রবার বিকালে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের আয়োজনে এই ইফতারের আয়োজন করা হয়। বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা অনুষ্ঠানিক ভাবে ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের আহবায়ক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মো: মোশারফ হোসেন, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের সদস্য সচিব ও জেলা বিএনপির ক্রিড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা বিএনপির ক্যাশিয়র শাহাদত হোসেন। শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল জানান, গত ২বছর ধরে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের উদ্যোগে বগুড়া পৌর এলাকা ও আশপাশের ইউনিয়নের দরিদ্র নারী-পুরুষ,এতিম ও প্রতিবন্ধীদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। প্রথম রমজান থেকে চলবে শেষদিন পর্যন্ত। অত্যন্ত স্বাস্থ্যসম্মতভাবে ও সুন্দর পরিবেশে সম্মানজনকভাবে অতিদরিদ্র ও সামর্থ্যহীন পরিবারের মানুষ পেট ভরে পুষ্টিকর খাবার খাবে।
উত্তরকোণ
বগুড়ায় মাসব্যাপি শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের উদ্যোগে দরিদ্র নারী পুরুষ এতিমদের জন্য ইফতারের ব্যবস্থা

