উত্তরকোণ

সাবেক এমপি লালুর শোক প্রকাশ: গাবতলীতে আলমগীর হোসেনের নামাজে নামাজে জানাজা সম্পন্ন

সাবেক এমপি লালুর শোক প্রকাশ: গাবতলীতে আলমগীর হোসেনের নামাজে নামাজে জানাজা সম্পন্ন

গাবতলী  উপজেলা সংবাদদাতাঃ বৃহস্পতিবার ৬ই মার্চ২৫ রাত ১১টায় বগুড়ার গাবতলী উপজেলা বিএনপি সভাপতি মোরশেদ মিল্টন এর বড় ভাই আলমগীর হোসেনের নামাজে জানাজা গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাজায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সহ-সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন‌, জুলফিকার হায়দার গামা, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হাসান মমিন, সাহাদাত হোসেন খান সাগর, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সাবেক এমপি লালুর কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন রুহিন, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, মিনহাজুল ইসলাম, মতিয়ার রহমান, মসিউর রহমান সুমন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান ডিটল, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিন সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগণ।

এদিকে মরহুম আলমগীর হোসেনের মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা সহ শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

শেয়ার: