উত্তরকোণ

তারেক রহমান প্রদত্ত মাস ব্যাপি ইফতার বিতরণ করলেন বগুড়া জেলা যুবদল

তারেক রহমান প্রদত্ত মাস ব্যাপি ইফতার বিতরণ করলেন বগুড়া জেলা যুবদল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত মাহে রমজান মাস ব্যাপি ইফতার সামগ্রী বিতরণ করেছে বগুড়া জেলা যুবদল। বৃহস্পতিবার বিকেলে শহরের তিনমাথা তালিমুল কুরআন সিরাজুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় ইফতার সামগ্রী বিতরণ করেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান। এসময় উপস্থিত ছিলেন এতিম খানার সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা যুবদলের সিনিঃসহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, এ্যাডঃএনামুল হক পান্না, সবুজ দেওয়ান,সিনিঃযুগ্ন-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, ইমরান হোসেন, সাজু আহম্মেদ রবি, রিপন, রাশেদ, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, আল আমিন জনসহ প্রমূখ। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি বলেন, তারেক রহমানের পক্ষ থেকে আমাদের হাত এই ইফতার দিতে পেয়ে আমরা আনন্দিত, ইনশাআল্লাহ আমাদের এই আয়োজন চলমান থাকবে। তিনি আরও বলেন, সামনে ঈদুল ফিতর উপলক্ষে হত দরিদ্র মানুষের কাছে তারেক রহমানের পক্ষ থেকে অতি সামান্য পরিসরে আমরা কিছু ঈদ উপহার পৌছে দিবো, ইনশাআল্লাহ।

শেয়ার: