গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ৪ই মার্চ মঙ্গলবার সকাল ১১টায় বগুড়ার শাহজাহানপুরের খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী (৬৫) নামাজের জানাজা দুরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাজা পূর্বে বক্তব্য রাখেন এমপি লালুর কনিষ্ঠ পুত্র এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের সদস্যগন।

নামাজে জানাজায় অংশ নেন দৈনিক উত্তর কোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা আমিনুল ইসলাম, যুবদল নেতা শরিফ উদ্দিন তাজু, ছাত্রদল নেতা আশিক, মোরতুজা সহ স্থানীয় মুসল্লীগণ। এদিকে যুবদল নেতা মরহুম আব্দুল বারীর মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা সহ শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

