সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: রবিবার বেলা ১২টায় বগুড়ার সোনাতলা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন,উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন ও উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার। উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষন অফিসার মোঃ রুহুল আমিন,উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার রোকসানা খাতুন, সহকারী নির্বাচন অফিসার আলআমিন,ডাটাএন্টি হেলাল উদ্দিন,বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতির উপজেলা সভাপতি সলিম উদ্দিন মাস্টার, পাকুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা মোঃ মহিদুল ইসলাম,সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন মজনু,বর্তমান সভাপতি শহিদুল ইসলাম শাহিন,সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম ও অন্যান্য অফিসের কমচারীরা।
উত্তরকোণ
সোনাতলায় ৭ম জাতীয় ভোটার দিবস পালিত

