উত্তরকোণ

রমজানকে স্বাগত জানিয়ে আদমদীঘি জামায়াতের র‌্যালী

রমজানকে স্বাগত জানিয়ে আদমদীঘি জামায়াতের র‌্যালী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামী বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার উদ্যোগে এক র‌্যালী বের হয়।  শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আছর আদমদীঘি মডেল মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি শেষ হয়। র‌্যালীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান। মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অল্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। মিছিল থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানানো হয়। স্বাগতম মিছিলে জামাত শিবির নেতৃবৃন্দ ছাড়াও ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ৩৮ বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দুপচাঁচিয়ার গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মাদ আবু তাহের, আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারী গোলাম রব্বানী, সহ-সেক্রেটারী আব্দুল জোব্বার, নায়েবে আমীর মাওলানা তরিকুল ইসলাম, ডাঃ ইউনুছ আলী, জামায়াত নেতা গোলাম মোস্তফা, জেলা জামায়াতের সদস্য এনামুল হক, এ্যাড. সাইফুল ইসলাম, এ্যাড. সোহেল আলম, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওঃ কামরুল ইসলাম, নসরতপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবীব পল্টু, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিপন, সেক্রেটারী মানিক, শ্রমিক নেতা গোলাম আজম, ফরিদুল ইসলাম, যুব জামায়াত নেতা তরিকুল ইসলাম, আহসান হাবীব তুহিন, রাহী, আব্দুল মালেক, শিক্ষক নেতা আইয়ুব আলী প্রমুখ।

শেয়ার: