বগুড়ার গাবতলীর পদ্মপাড়ার মসজিদে আর রহমান প্রাঙ্গনে আয়োজিত ওয়াজ মাহফিলে আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর বয়ান শুনলেন হাজারো মানুষ। মঙ্গলবার বিকেল থেকেই হাজার হাজার মানুষ ঢাকাসহ সারাদেশ থেকে ওই ওয়াজ মাহফিলে দলে দলে যোগ দেন। ওয়াজ মাহফিলে যোগ ঢাকা থেকে অনেকেই পদ্মাপাড়ায় পৌঁছে যার সোমবার রাতে ও মঙ্গলবার সকালে। বিকেল গড়াতে যত দূর চোখ যায় দৃষ্টিজুড়ে কেবল মানুষের স্রোত। জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহর বক্তব্য শুনতে ছুটে আসেন অনেক মুসল্লি। ধর্মপ্রাণ মানুষেরা টানা দীর্ঘক্ষণ বসে বসে ইসলামিক বক্তাদের ওয়াজ নসিহত শুনেন। সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কোষাধক্ষ রশিদুজ্জামান মিল্লাত। ইসলামিক বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আতাউল্লাহ নিজামী, মাওলানা মো. মাহাদী হাসান প্রমুখ।
উত্তরকোণ
পদ্মপাড়ার মসজিদে আর রহমান প্রাঙ্গনে শায়খ আহমাদুল্লাহর বয়ান শুনলেন হাজারো মানুষ

