স্টাফ রিপোর্টার: মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন উপজেলার অসুস্থ-রোগীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপির চেয়ারপার্সান উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রোগীরা হলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের চাকলা গ্রামের আমজাদ হোসেন ও মহিষাবানের পাড়রানির পাড়ার ফরহাদ হোসেন এবং বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা গ্রামের তফিরন বেগম। এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এর অফিস সহকারী রুহুল ইউসুফ মঞ্জু সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ।


