উত্তরকোণ

শাজাহানপুরে আশেকপুর-চকজোড়া পারতেখুর যুক্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাবেক এমপি লালু

শাজাহানপুরে আশেকপুর-চকজোড়া পারতেখুর যুক্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাবেক এমপি লালু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে আশেকপুর-চকজোড়া পারতেখুর যুক্ত উচ্চ বিদ্যালয়ে ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ফ্রেরুয়ারী সোমবার বিকালে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদুল হাসান মিজু’র সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আব্দুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ,সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি,আশেকপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ইদ্রিস আলী সাকিদার,সাধারণ সম্পাদক নাসির উদ্দীন,উপজেলা বিএনপি নেতা আসাদুজ্জামান আটল,শফিকুল ইসলাম,ইমরান হোসেন, গাবতলী উপজেলা যুবদলের আরিফুর রহমান মজনু , শাহজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ আহবায়ক জিল্লুর রহমান, গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

শেয়ার: