উত্তরকোণ

সারিয়াকান্দিতে ভুট্ট্রা ক্ষেতের সাথে শত্রুতা

সারিয়াকান্দিতে ভুট্ট্রা ক্ষেতের সাথে শত্রুতা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জের ধরে শত্রুতা করে প্রায় ৪ বিঘা জমির সমস্ত ভুট্ট্রা ক্ষেত কেটে নষ্ট করা হয়েছে । গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার কামালপুর ইউনিয়নের হাওড়াখালী গ্রামে এঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছে । এব্যাপারে হাওড়াখালি গ্রামের মৃত নইমুদ্দিন প্রাং এর ছেলে ও কামালপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফরিদ উদ্দিন বাদী হয়ে ওই এলাকার মৃত বিলাত সরকারের ছেলে হাইস সরকার ও তার পক্ষের রফিকুল, হান্নান,রতন,সাহিনসহ আট জনের নামে এবং অজ্ঞাতানামা আরও ৪০/৫০ জনকে বিবাদী করে গত শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছেন । অভিযোগ সুত্রে জানা গেছে,রৌহদহ মৌজার সাবেক দাগ নং ১৬১২,আরএস দাগ নং ৩০১৯তে ৫.৯১ একর জমি ফরিদ উদ্দিনদের পৈত্রিক জমি । ওই জমির ১.৪০ একর জমিতে তারা ভুট্ট্রা চাষ করেছে । সেই ভুট্ট্রার জমি জোর পূর্বক দখল করার জন্য গত বৃহস্পতিবার বিবাদীরা হুমকি দেয় । বৃহস্পতিবার দিবাগত রাত ১.০০ টার দিকে বিবাদীরা ১.৪০ একর জমির ভুট্ট্রা ফসল সমস্ত কেটে জমিতে ফেলে রেখে চলে যায় । এব্যাপারে বিবাদী পক্ষের রফিকুল ও সাহিন আলম ভুট্ট্রা ফসল কেটে ফেলার অভিযোগ অস্বিকার করে বলেন, ৩০১৯ দাগের ১.৪০ একর জমি নিয়ে ফরিদ মেম্বারদের সাথে তাদের দির্ঘ ৭ বছর হলে বিরোধ চলছে। ওই জমি থেকে এক সময় আমাদের লাগানো ধান জোর পূর্বক তারা কেটে নিয়ে গেছে । জমির বিরোধ নিয়ে সারিয়াকান্দি সহকারী জজ আদালতে মামলা চলমান আছে । যাহার মামলা নম্বর ৬৮/২০১৭ । ফরিদ মেম্বাররা মামলায় হেরে যাওয়ার সম্ভাবনা দেখে আমাদেরকে নতুন করে হয়রানী করার জন্য তারা নিজেরাই ভুট্টার ফসল কেটে নষ্ট করেছে ।

শেয়ার: