উত্তরকোণ

বগুড়ায় বায়তুর রাহিম জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সাবেক এমপি লালু

বগুড়ায় বায়তুর রাহিম জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সাবেক এমপি লালু

বগুড়ায় বায়তুর রাহিম জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। একুশে ফেব্রুয়ারি বাদ আছর বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকায় বায়তুর রাহিম জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। নির্মাণাধীন বায়তুর রাহিম জামে মসজিদের সার্বিক সহযোগিতা করছেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও ড্যাব বগুড়া জেলার শাখার সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী।

২০ নম্বর ওয়ার্ডে বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, জেলা যুবদল নেতা আবু হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ।

শেয়ার: