উত্তরকোণ

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপির আলোচনা সভা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপির আলোচনা সভা

মহান ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপির আলোচনা সভা। ২১ শে ফেব্রুয়ারি সকালের বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা’র সভাপতিত্বে মহান ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, , বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশাররফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও ড্যাব বগুড়া জেলার শাখার সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, জেলা বিএনপির যুগ্ম- সম্পাদক শেখ তাহা উদ্দিন নাঈম, মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান,

জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারন সম্পাদক এম আর হাসান পলাশ, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমিসহ বিএনপির ও অঙ্গদলের নেতৃবৃন্দ। এর আগে সকাল ৭.৩০ মিনিটে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়া শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিএনপির ও অঙ্গদলের নেতৃবৃন্দ।

শেয়ার: