উত্তরকোণ

গাবতলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাবতলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা: একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ার গাবতলী কাগইলে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ পূর্বে ১নং কাগইল ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাগইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু জাফর, কাগইল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, ইউপি সদস্য মোছাঃ বিউটি বেগম, মোছাঃ জাহানারা বেগম, হিসাব সহকারী-কাম কম্পিউটার অপারেটর মোঃ রাঙ্গা মিয়া, ইউডিসি উদ্যোক্তা মেহেদুল ইসলাম পেস্তা, উদয় কুমার সূত্রধর সহ গ্রামপুলিশ ও অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার: