উত্তরকোণ

ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক এমপি লালু

ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক এমপি লালু

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ বৃহস্পতিবার বগুড়ার শাজাহানপুরের ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ে ৮০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। অত্র বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জান্নাতুল নাইম, উপজেলা প্রকৌশলী ফারুক হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। শেষে প্রধান অতিথি সাবেক এমপি লালু সহ অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার: