উত্তরকোণ

গাবতলীর কামারচট্ট বাটাতননেছা আলিম মাদ্রাসায় বিদায় উপলক্ষে দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ

গাবতলীর কামারচট্ট বাটাতননেছা আলিম মাদ্রাসায় বিদায় উপলক্ষে দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ বৃহস্পতিবার বগুড়া গাবতলীর রামেশ্বরপুরের কামারচট্ট বাটাতননেছা আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনারায়ের তছলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট মোঃ জহুরুল ইসলাম কামাল। অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক নজরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক বেলাল হোসেন, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, অভিভাবক খাজা নাজিমুদ্দিন, বিদায়ী শিক্ষার্থী শারমিন আক্তার প্রমূখ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এরপর প্রধান অতিথি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট জহুরুল ইসলাম কামাল সহ অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

শেয়ার: