মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটির আয়োজনে এক সাধারন সভা ক্লাব মিলনায়তনে আহবায়ক ওয়াসিকুর রহমান বেচানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আহবায়ক কমিটির কার্য্যকাল বিগত ৬ মাসের কর্মকান্ডের সংক্ষিপ্ত রিপোর্ট উপস্থাপন করেন সদস্য সচিব সবুর শাহ লোটাস এবং আর্থিক রিপোর্ট পেশ করেন যুগ্ম আহবায়ক ও কোষাধ্যক্ষের দায়িত্বপ্রাপ্ত মোঃ আবুল কালাম আজাদ। সভায় সদস্য পদে আবেদনকারী ৬২ জনকে সাধারন সদস্য হিসেবে অন্তর্ভূক্তির অনুমোদন , নির্মানাধীন নিজস্ব বহুতল ভবনের উন্নয়ন, আগামী ২৮ ফেব্রুয়ারী বার্ষিক মিলন মেলা সফল করা সহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়। আলোচনায় অংশগ্রহন করেন দৈনিক বগুড়ার সম্পাদক ও প্রকাশক মোঃ রেজাউল করিম বাদশা, দৈনিক সাতমাথার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শাহাবুদ্দিন, সিনিয়র সদস্য মতিউল ইসলাম সাদি, মীর সাজ্জাদ আলী সন্তোষ, রেজাউল হাসান রানু, মীর্জা সেলিম রেজা, মহসিন আলী রাজু, সৈয়দ ফজলে রাব্বী ডলার, এফ শাহজাহান. গণেশ দাস, এসএম আবু সাইদ, মমিনুর রশিদ সাইন, জহুরুল ইসলাম, মোস্তফা মোঘল, শফিকুল ইসলাম শফিক . মামুন উর রশিদ, শেখ ইনছান আলী প্রমুখ।
উত্তরকোণ
বগুড়া প্রেসক্লাবের সাধারন সভায় নতুন সদস্য অন্তর্ভূক্তি অনুমোদন

