1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জাতীয় সংগীত বিকৃত সহ প্রধান উপদেষ্টা কে কটুক্তি মূলক ভিডিও টিকটক করায় কুড়িগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম.।।জাতীয়সংগীতকে ব্যঙ্গ করে ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তিমূলক ভিডিও টিকটকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাত ৯টায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ডিআইও-১ মো. আলমগীর হোসেন সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম মো. আলম মিয়া। তিনি উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য ও একই ইউনিয়নের গোপালপুর ঝান্ডারের মোড় এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য মো. আলম মিয়া গত ৩/৪ দিন আগে তার টিকটক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে বাংলাদেশের জাতীয় সংগীতকে ব্যঙ্গ করে ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উসকানি ও কটূক্তিমূলক ভিডিও ছড়িয়ে দেয়। সোমবার রাত ৯টায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।মিডিয়া অফিসার ও ডিআইও-১ মো. আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কে কটূক্তি ও উসকানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে আসছিল গ্রেপ্তারকৃত আলম মিয়া। তাকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies