প্রতিবন্ধী লেখিকা হাসি খাতুন এর দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গল্পগ্রন্থের বই দুটি হলো-সকাল সন্ধ্যা ও আশার আলো। বই দুটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল সাহিত্য সমালোচক আনোয়ার মল্লিক ও প্রধান আলোচক সরকারী আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা ও ইয়্যূথ কয়ারের সভাপতি আতিকুর রহমান মিঠু এবং উপদেষ্টা সংস্কৃতজন গোলাম সাকলায়েন বিটুল। বগুড়া লেখক চক্র পাঠাগারের আয়োজনে সোমবার সন্ধ্যায় ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা শিশু সংগঠক এ্যাডভোকেট পলাশ খন্দকার এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন পাঠাগারের সাধারণ সম্পাদক ছড়াকার আমির খসরু সেলিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল, নির্বাহী সদস্য কবি কামরুন নাহার কুহেলী, সারমিন সীমা, মেরিনা জাহান, মাহাবুব টুটুল, পবিত্র প্রামাণিক, মাহফুল আখতার, অনন্য রাসেল, প্রিয়ম পলাশ, মাহমুদ কাওছার, সাহানা আক্তার, , শাকিবুল শাকিল, সৌপর্ণ মাছুম, ইনাম আহসান, পারভীন নাহার প্রমুখ।
উত্তরকোণ
প্রতিবন্ধী লেখিকা হাসি খাতুন এর দুইটি বইয়ের মোড়ক উন্মোচন

