আল আমিন মন্ডল গাবতলী বগুড়া প্রতিনিধিঃ রবিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন উপজেলার দুঃস্থ ও অসহায় অসুস্থ-রোগীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপির চেয়ারপার্সান উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রোগীরা হলেন শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের মোখলেছার রহমান, চুপিনগরের কামারপাড়া-দড়িপাড়া গ্রামের লিমন মিয়া, গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামের মমতাজ বেগম এবং বালিয়াদিঘী তল্লাতলা গ্রামের শিশু জাহিন হোসেন। এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এর অফিস সহকারী রুহুল ইউসুফ মঞ্জু সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ।


