গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৫ ফেব্রুয়ারি রাতে পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সুখানপুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আমতলীপাড়া গ্রামের মৃত মজনু ফকিরের ছেলে মোঃ সেলিম ফকির (৪০) এবং রামেশ্বরপুর ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সাধারণ সম্পাদক সাঘাটিয়া মৃত জয়নালের ছেলে আব্দুল হান্নান (৪৮)। গত ৩১/৯/২৪ইং তারিখে থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সূরাইয়া জেরিন রনির দায়েরকৃত একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হওয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ওয়ারেন্ট মূলে আরো ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
উত্তরকোণ
গাবতলীতে আওয়ামী সহযোগী সংগঠনের দু’জনসহ ৮জন গ্রেফতার

