সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ শাহাবুদ্দীন বলেছেন,আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ। এটা মেনে নিয়ে আমরা পবিত্র কাবা শরিফ জিয়ারতে হাজির হয়েছিলাম। কিন্তু তারপরেও আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারিনাই। পরিপূর্ণ মুসলমান হতে হলে ঈমানদার হতে হবে। ঈমানদার না হলে জান্নাতে যেতে পারবেন না। শনিবার বেলা ১১ টায় সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজিত সমাবেশে সারিয়াকান্দি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে হাজী ও ওমরাকারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত সমাবেশে সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক মাওঃ মোঃ ইকবাল হোসেন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাবতলী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ ক্বারী আব্দুল মজিদ,ফাযিল ডিগ্রি মাদ্রাসার (অবঃ) প্রাপ্ত অধ্যক্ষ মাও আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা আছালত জ্জামান,প্রধান শিক্ষক (অবঃ) প্রাপ্ত আব্দুল রশিদসহ তিন শতাধিক হাজী ও ওমরাকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট সাধারণ সম্পাদক মাওঃ মোঃ এনামুল হক চন্দনী।
উত্তরকোণ
পরিপূর্ণ ঈমানদার না হলে জান্নাতে যেতে পারবেন না: অধ্যক্ষ শাহাবুদ্দিন

