1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের রাজারহাটে আগুনে পুড়ে বাড়ি ভুষ্মিভুত, ঘরের ভিতর তালাবদ্ধ শিশু পুড়ে ছাই

  • সম্পাদনার সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৪ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম সুখদেব গ্রামে আগুনে একটি বাড়ির ৪ টি ঘর ও একটি রান্না ঘর পুড়ে ভষ্মিভুত হয়েছে। এসময় ঘরের ভিতর তালাবদ্ধ থাকা আইরিন নামে ৫ বছরের এক শিশু আগুনে পুড়ে মৃত্যু বরণ করেছে। নিহত শিশু আইরিনের বাবার নাম আলামিন। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।  ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বাড়ির মালিক আলামিনের পরিবার শিশু আইরিনকে ঘরে তালাবদ্ধ রেখে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ওয়াজ মাহফিলে যায়। রাত সাড়ে ১১ টা৷র দিকে ওই বাড়িতে আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগে বাড়িটির সবগুলো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা ৫ বছরের শিশু আইরিন আগুনে পুড়ে মৃত্যু বরণ করে। রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ঘটনাস্থলে পৌছানোর আগেই বাড়ির ৪ টি ঘর ও একটি রান্না ঘর পড়ে যায়। এ সময় ঘরে তালাবদ্ধ থাকা শিশু আইরিন আগুনে পুড়ে মারা যায়। আইরিনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস। শিশুটির লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করার কথা সাংবাদিকদের জানায় রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies