উত্তরকোণ

জামিনে মুক্ত হয়ে আবারও গ্রেফতার বগুড়ার আ’লীগ নেত্রী লিপি

জামিনে মুক্ত হয়ে আবারও গ্রেফতার বগুড়ার আ’লীগ নেত্রী লিপি

বগুড়ার আওয়ামী লীগ নেত্রী, বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস্য সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক পত্নী মাহফুজা খানম লিপি (৪৫) জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার পথে পুলিশ আবারও তাকে গ্রেফতার করেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গত শুক্রবার বিকেলে উচ্চ আদালতের আদেশে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পান মাহফুজা খানম লিপি। এরপর বাড়ি ফেরার পথে শহরের সাতমাথা এলাকা থেকে সদর থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

শেয়ার: