উত্তরকোণ

বগুড়া জেলা ছাত্রদল হবে সারা দেশের মধ্যে মডেল -নিজাম উদ্দিন

বগুড়া জেলা ছাত্রদল হবে সারা দেশের মধ্যে মডেল -নিজাম উদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো: নিজাম উদ্দিন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কে ৩৮টি টিমে ভাগ করে দেশের বিভিন্ন জেলায় ছাত্রদলকে গতিশীল করার জন্য কাজ করছেন। আমাদের টিম বগুড়ায় ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ করতে এসেছি। বগুড়া জেলা ছাত্রদল হবে সারা দেশের মধ্যে মডেল । প্রাথমিক সদস্য ফরমের মাধ্যমে একজন ছাত্রের বিএনপির রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে তার পদচারণা শুরু হবে। বগুড়া জেলার বিভিন্ন কলেজগুলোতে কমিটি নেই, আমরা একটি সাংগঠনিক কাঠামো দাঁড় করাবো, জেলায় যত কলেজ আছে, কোন কলেজে দুজন কর্মীও পাওয়া গেলে সেখানেই কমিটি করা হবে। তিনি আরো বলেন, বিগত ১৫ বছরে বাংলাদেশের রাজনীতিতে তরুণ প্রজন্ম কে রাজনীতিবিমুখ করা হয়েছে। কিন্তু আমরা যদি জুলাই গণঅভ্যর্থন দেখি তাহলে বুঝতে পারবেন এই নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের তরুণেরা। জুলাই গণঅভ্যর্থনে ছাত্রদলের প্রায় সাড়ে চারশো নেতাকর্মীরা প্রাণ হারিয়েছে। আগামী দিনে বাংলাদেশে বিএনপির ছাত্র সংগঠনে হবে সুসংগঠিত। আমরা একটি আন্দোলনের সফল হয়েছি শেখ হাসিনার পতন হয়েছে। সামনে একটি ভোট বিপ্লব অপেক্ষা করছে, সে বিপ্লবের নেতৃত্ব দিবেন বগুড়া জেলার কৃতি সন্তান, বাংলাদেশের আগামী দিনের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শনিবার বিকালে টিএমএসএস অডিটোরিয়ামে বগুড়া জেলা ছাত্রদলের আয়োজনে প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বগুড়া জেলা ছাত্রদরের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান। বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসাল পালশের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমনসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

শেয়ার: