গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ শুক্রবার বগুড়ার গাবতলী সোনারায়ের পীরগাছা উচ্চ বিদ্যালয়ে আন্তঃব্যাচ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান সহকারী ও সাবেকপাড়া নওরোজ ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম বাদশা। পীরগাছা বন্ধু একাদশ এর আয়োজনে এবং সাবেকপাড়া নওরোজ ক্লাবের সার্বিক সহযোগিতায় ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তসলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ্যাডভোকেট জহুরুল ইসলাম কামাল। রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ স্বপন মন্ডল এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুর রাজ্জাক, আব্দুল রশিদ, ইমরান হোসেন মাছুম, গফুর মন্ডল, আব্দুল মমিন, ওমর ফারুক, এম এ এইচ রাসেল, উজ্জল হোসেন, সুমন মিয়া, রিয়াদ আহমেদ, রাব্বি হাসান, আব্দুল হাকিম, আল আমিন, রবিউল ইসলাম, শাহাদাত হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। খেলায় এস.এস.সি ব্যাচ ২০১৯ ব্যাচ বনাম এস এস সি ২০২১ ব্যাচ অংশ নেন।
উত্তরকোণ
পীরগাছা উচ্চ বিদ্যালয় আন্তঃ ব্যাচ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

