নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে আগামী ১৭ ফেব্রুয়ারি বিএনপির জনসভা সফল করার লক্ষ্যে বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস ও বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহে বিষয়ে আলোচলা হয়। ১৩ ফ্রেরুয়ারী বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় নবাববাড়ি সড়কস্থ বগুড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় সভাপতিত্বে করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র এ্যাড. একেএম মাহবুবর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, আব্দুল বাছেদ, আব্দুল মুহিত তালুকদার, যুগ্ম সাধারণ তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাবেক আহবায়ক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম,

জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর ইসলাম পলাশ, জেলা মহিলা দলনেত্রী অ্যাডভোকেট শাহাজাদী, সাধারণ সম্পাদক নাজমা আক্তার। সভায় আরো বক্তব্য রাখেন জেলা, উপজেলা ও পৌর বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। আগামী ১৭ ফেব্রুয়ারি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে নিত্য কেন্দ্রীয় বিএনপি ঘোষিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে জনসভায় অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

