বুধবার রাতে বগুড়ার গাবতলী দক্ষিণপাড়া লাংলু পশ্চিমপাড়া ইসলামীয়া মানব কল্যাণ সংগঠন ও সিঙ্গেরগাড়ী জহুরিয়া দরবার শরীফের উদ্যোগে ইছালে ছাওয়াব ও ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। স্থানীয় খলিলুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, তার সহধর্মিনী তাহরিমা আফরিন তমা, পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ, সাফারাতুজ্জামান তালুকদার জেইন, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট গাজী মোঃ মাশকুরুল আলম সৌরভ চৌধুরী। বিএনপি ও অঙ্গদল সহ স্থানীয়দের মধ্যে শাহ আলম রাসেল, সাহাদতজ্জামান, জাঙ্গীর আলম মানিক, হোসেন আলী, মোকারম হোসেন ঝিনু, আব্দুল মতিন, কামাল ফকির, রবিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান মিন্টু, রাকিবুল হাসান রাকিব, হারুন অর রশিদ হারুন, বিপ্লব মিয়া, রতন মন্ডল সহ বিএনপি ও
অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ। মাহফিলে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মোফাসিরে কুরআন
হযরত মাওঃ মোঃ রজব আলী মাসুল জিহাদী। দ্বিতীয় বক্তা ছিলেন হাফেজ মাওঃ মোঃ কায়কোবাদ (মামুন)।
উত্তরকোণ
লাংলু পশ্চিমপাড়ায় ইছালে ছাওয়াব ও ওয়াজ মাহফিলে সাবেক এমপি লালু

