আল আমিন মন্ডল, গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ পোড়াদহ মেলা উপলক্ষে বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারী ২৫ইং) ব্যাপক উৎসব উদ্দীপনায় মধ্যে দিয়ে বগুড়ার গাবতলী পশ্চিম মহিষাবানে ত্রিমুহনী’তে ঐতিহ্যবাহী ‘বউ মেলা’ সম্পন্ন হয়েছে। মেলাকে ঘিরে বগুড়া জেলা’সহ গাবতলী উপজেলা জুড়ে ছিল উৎসব আমেজ। জানাযায়, গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পশ্চিম মহিষাবান গ্রাম মধ্যপাড়া (ত্রিমুহনী) নামকস্থানে গ্রামবাসী কমিটির আয়োজনে বউ মেলাটি অনুষ্ঠিত হয়েছে। মেলাকে ঘিরে উৎসব আমেজে মেতে উঠেছিল আশপাশের গ্রামের সর্বস্তর মানুষ। মেলায় হাজারো নতুন-পুরাতন বউগন আগমন ঘটে ছিল। মেলায় কেনা কাটা জন্য নববধূ ও তরুণীদের ছিল উপচে পড়া ভীড়। এলাকাবাসী জানান, গত ৩৫বছর যাবত মেলাটি উদযাপিত হয়ে আসছে। মেলায় নারী ও তরুণীদের বিভিন্ন সামগ্রী বেচা-কেনা হয়। শিশুদের জন্য নানা রকম বিনোদন ব্যবস্থা ছিল। মহিলাদের সমাগমে জমে উঠেছিল মেলা। বিভিন্ন স্থান থেকে মেলায় আগত দর্শনার্থী ও মহিলাদের ভীড় ছিল চোখে পড়া মত। শুধু তরুণী-মেয়ে-স্ত্রী জন্যই অনুষ্ঠিত হয়েছে এই ‘বউ মেলা’। এই মেলায় পুরুষদের প্রবেশ নিষেধ থাকায় তরুণী ও গৃহবঁধু সববয়স মেয়েরা তাদের স্বাদছন্দে মতে কেনাকাটা করেছে। পশ্চিম মহিষাবান মধ্যপাড়া বউ মেলা কমিটির সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান সুমন “বউ মেলা” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন মেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরাফাত রহমান। মেলা আয়োজক কমিটির সভাপতি মশিউর রহমান সুমন জানান, সকলের সহযোগিতায় বউ মেলা সুশৃঃঙ্খল ভাবে সম্পন্ন হয়েছে। এবিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সকলের সার্বিক সহযোগিতায় ব্যাপক উৎসহ উদ্দিপনার মধ্যে দিয়ে বউ মেলাটি উদযাপিত হয়েছে। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, প্রতিবছরে ন্যায় এবারও বউ মেলাটি অত্যান্ত শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে। মেলায় আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা কঠোর নিরাপত্তায় নিয়োজিত ছিল। (বিকাল ৫টা ৩০মিঃ এরির্পোট লেখা পর্য়ন্ত কোন অপ্রতিকর ঘটনা খবর পাওয়া যায়নি)।
উত্তরকোণ
বগুড়া’য় ছিল উৎসব আমেজ গাবতলীতে উৎসব উদ্দীপনায় ঐতিহ্যবাহী বউ মেলা সম্পন্ন

