গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ মঙ্গলবার বগুড়ার গাবতলী কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন।অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শাহিন আক্তারের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং কাগইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিলু, উপজেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আল আমিন লেমন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাইলট, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন শীষ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুস সোবাহান, বিএনপি নেতা ও ইউপি সদস্য মঞ্জুরুল আলম মঞ্জু, আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সদস্য ইব্রাহিম খলিলুল্লাহ খলিল, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আলপনা কবির বাবু, যুবদল নেতা আব্দুল হালিম, শফিউল আলম সিহাব, আবু জাফর, গোলাম রব্বানী শামীম, সুমন, রিপন, হৃদয়, মিলু, নুহু, সুমন, রুবেল, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন মাসুম, সদস্য সচিব রিয়াদ আহমেদ সেতু, সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান, সদস্য রিফাত আহমেদ, মাহমুদুল হাসান রকি, মনিরুল, কাদের, ফিরোজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নয়ন মিয়া, যুগ্ম আহবায়ক রতন চন্দ্র সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীগণ প্রমূখ। এরপূর্বে অনুষ্ঠানের উদ্বোধক এনামুল হক নতুনকে অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। শেষে অত্র বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়ন নিয়ে প্রধান শিক্ষক সহ স্থানীয়দের সঙ্গে মতবিনিময় কালে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন।
উত্তরকোণ
কাগইল করুণাকান্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন নতুন

