উত্তরকোণ

গাবতলীতে চোর চক্রের মূল হোতা ঠান্ডু কসাই গ্রেফতার

গাবতলীতে চোর চক্রের মূল হোতা ঠান্ডু কসাই গ্রেফতার

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে একটি চোরাই গরু সহ দু’জনকে রবিবার রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো চোর চক্রের মূল হোতা উপজেলার কাগইল ইউনিয়নের কৈঢোপ আদর্শ গ্রাম এর বাসিন্দা চাঁন মিয়ার ছেলে ঠান্ডা মিয়া ওরফে ঠাকু কসাই (৫৫) এবং তার সহযোগী নাটোর জেলার হাতিয়ানদহ গ্রামের মৃত রহিমুদ্দিনের ছেলে দুলাল মিয়া (৫৩)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার: